Ajker Patrika

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুনের পর বৃদ্ধের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ১১: ৩৫
মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুনের পর বৃদ্ধের মরদেহ উদ্ধার 

রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে একটি বহুতল আবাসিক ভবনে আগুনের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহতের নাম মো. মোশাররফ। তাঁর বয়স ৬০ থেকে ৬৫ বছর। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার জানান, রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি ১৪তলা আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুনের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুতের গোলযোগের কারণে আগুন লাগে। তবে আগুন ভবনের একটি ফ্ল্যাটেই ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত