
রাজধানীর উত্তরায় দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পদচারী-সেতুতে ঝুলিয়ে দিয়েছে জনতা। অন্যদিকে আরেক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টার-সংলগ্ন পদচারী সেতুতে ও আবদুল্লাহপুর এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আটক হওয়া ছিনতাইকারীরা হলেন রাজধানীর উত্তর বাড্ডার মোয়াজ্জেমের ছেলে নাজিম (৩৫), মিরপুর ১৪ ভাষানটেক এলাকার বকুল (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে চান পাশা (৩৮)।
সরেজমিনে দেখা যায়, বিএনএস সেন্টার এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটুনি দিয়ে পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রেখেছে জনতা। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। তাঁরা হলেন নাজিম ও বকুল।
ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, আরেক ছিনতাইকারীকে পুলিশ সদস্যরা হাতকড়া লাগিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর নাম চাঁন পাশা।
এ বিষয়ে উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে তাঁদের উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এসি সাদ্দাম হোসেন।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩৬ মিনিট আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
৩৯ মিনিট আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে