
নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
নজরুল ইসলামকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নজরুল ইসলামের পক্ষে রিমান্ড বাতিল করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে শুনানি করেন তাঁর আইনজীবী। কিন্তু আদালত রিমান্ড বাতিলের ওই আবেদন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই দুপুরের দিকে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকায় গুলিতে নিহত হন কামাল হোসেন সবুজ। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়িচালক ছিলেন। এ ঘটনায় গত বছরের ৭ ডিসেম্বর গুলশান থানায় একটি হত্যা মামলা করা হয়।
গত বছরের ১ অক্টোবর নজরুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাঁকে বৈষম্যবিরোধী বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তরুণ সোহেল হোসাইন রাশিয়ায় অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ’-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দুটি রাষ্ট্রীয় আমন্ত্রণপত্র পেয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অফিসিয়াল ডিক্রির আওতায় আয়োজিত এ আন্তর্জাতিক উৎসবটি রুশ সরকারের শীর্ষ পর্যায়ের...
৬ মিনিট আগে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শিগগির এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
৯ মিনিট আগে
মেহেরপুরের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল সোমবার মধ্যরাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। বিলকিস আক্তার নুরপুর গ্রামের প্রবাসী বেবী ইসলামের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গলইভাঙা এলাকায় নদীভাঙন রোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে