নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মেরিন কোর্টে সর্বোচ্চ সাজা ৫ বছর। আইনের দ্বারা আমরা আটকে আছি, এই জায়গাটাতে আমাদের আরও কাজ করতে হবে। আমরা কাজ করছি। আমরা যারা অথরিটি আছি, আমাদের দুর্বলতা আছে। মালিকসহ যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তাঁদেরও দুর্বলতা আছে। এই দুর্বলতা কাটিয়ে ওঠা আমাদের একটি চ্যালেঞ্জ।’
আজ সোমবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে অভিযান-১০ লঞ্চে আগুনে দগ্ধদের দেখতে এসে দোষীদের বিচারের ব্যাপারে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিচার হচ্ছে না, এই কথা সঠিক না। বিচার হচ্ছে। আমাদের তো আইন দিয়ে চলতে হয়। মেরিন কোর্টে যেভাবে আছে, সেভাবেই কিন্তু বিচারটা হচ্ছে এবং অনেক মামলা চলমান আছে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, যেটা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি।’
খালিদ মাহমুদ বলেন, ‘ধীরে ধীরে কিন্তু দুর্ঘটনা কমে যাচ্ছে। বাংলাদেশে আগুনে পুড়ে যাওয়া জলযান এটাই প্রথম। এভাবে কখনো পুড়ে নাই বা পুড়ে যাওয়ার কথা না। আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোগীরা আছে, তাঁদের সঙ্গে কথা বলেছি, ঘটনাস্থলে গিয়েছি, আমাদের একটা ধারণা হয়েছে। রিপোর্ট আসলেই আমরা জানতে পারব এটার মূল কারণটা কী?’
লঞ্চমালিকদের কাছে নৌ-প্রশাসন জিম্মি কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। এটা ওভার নাইট ক্লিয়ার করা যাবে না। আমাদের বোধের অভাব আছে। আমরা একা ভালো থাকতে চাই। কিন্তু একা ভালো থাকা যাবে না। সম্মিলিতভাবে ভালো থাকতে হবে। আর অভিযান চলমান আছে, বন্ধ হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই যাত্রীবান্ধব ও নিরাপদ সেবা দিতে হবে। যারা সেবা দিতে পারবে না, তারা এই সেক্টরে থাকতে পারবে না। যে আইন আছে, সে আইনে চলছি। এখন আইনটাকে রিনিউ করতে কার্যক্রম চলছে।’

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
২ ঘণ্টা আগে