মধ্যরাতে বন্ধুসহ মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন মডেল-অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া। চেকপোস্টে থামিয়ে তাঁদের জেরা করে ধানমন্ডি থানা-পুলিশ। কিন্তু পুলিশকে সহযোগিতা না করে উল্টো অসদাচরণ করেন তাঁরা। এতে আটক করা হয় তাঁদের। অবশ্য সে রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পান এই অভিনেত্রী ও তাঁর বন্ধু প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য।
ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে পুলিশ গাড়ি থামিয়ে প্রাঙ্গণকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাঁরা পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ কারণে তাঁদের থানায় নেওয়া হয়েছিল।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে ধানমন্ডির সাতমসজিদ সড়কে বেপরোয়া গতিতে একটি লেক্সাস মডেলের গাড়ি যাচ্ছিল। ধানমন্ডির ৮/এ রোডে ইউনিমার্ট শপিং সেন্টার এলাকায় পুলিশ গাড়িটি থামায়। তখন চালকের আসনে ছিলেন প্রাঙ্গণ দত্ত অর্ঘ্য। তাঁর পাশে বসে ছিলেন স্পর্শিয়া। দুজনই মদ্যপ এবং কর্তব্যরত পুলিশের সঙ্গে অসদাচরণ করতে থাকেন। এ সময় দ্রুতগতির আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। তাঁরা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবের ওপর চড়াও হন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁদের থানায় নিয়ে যেতে বলা হয়। এরপর স্পর্শিয়া ও অর্ঘ্যের স্বজনেরা মুচলেকা দিয়ে তাঁদের ছাড়িয়ে আনেন।
ধানমন্ডি থানার এসআই মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বেপরোয়া গতির একটি গাড়িকে চ্যালেঞ্জ করি। অর্ঘ্য নামে একজন এটি চালাচ্ছিলেন। গাড়িতে স্পর্শিয়াও ছিলেন। তাঁরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’
জানা যায়, প্রাঙ্গণ দত্ত অর্ঘ্যের বাবার নাম প্রদীপ কুমার দত্ত। তিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালে অবসর নিয়েছেন। সিদ্ধেশ্বরীর অপ্সরা অ্যাপার্টমেন্টে বাবার সঙ্গে থাকেন প্রাঙ্গণ। অপরদিকে অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও থানায় যাওয়া প্রসঙ্গে জানতে একাধিকবার স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে