অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।
স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’
তিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’
কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।
ব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।

নির্বাচনী সংস্কার ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
১ মিনিট আগে
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৯ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৯ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে