
রাজধানীর রমনা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বারি (৩১) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে রমনা থানার ডিবি ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ডিবি অফিস ক্রসিং দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
এসআই আরও জানান, ড্রাইভিং লাইসেন্স দেখে নিহতের নাম-পরিচয় পাওয়া গেছে। বাবার নাম নুরুল হক। গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামে।
এসআই জানান, ধারণা করা হচ্ছে, ওই যুবক ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সৌদি আরবে ইয়াবার চোরাচালান করতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইদুল ইসলাম নামের এক যাত্রী ধরা পড়েছেন।
৪১ মিনিট আগে
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার নগরের সোনাডাঙ্গা মডেল থানাধীন মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তাঁর সহযোগী পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম সদর উপজেলায় খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন দুজন। উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।
১ ঘণ্টা আগে
স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়ে দশ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এরপর আর তার বাড়ি ফেরা হয়নি। দীর্ঘদিন ধরে তাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা।
১ ঘণ্টা আগে