রাজধানীর উত্তরা থেকে শেরপুর যাওয়ার পথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল অপহরণের ঘটনায় মেঘালয়ের কেউ না কেউ জড়িত আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেছেন, ‘অপহরণকারীরা যেহেতু মেঘালয় রাজ্যের একটি পাহাড়ে এপার-ওপারে ঘুরে বেড়াচ্ছিল। তাহলে সেখানে কিছু লোকতো জড়িত আছে। না হলে তারা ওপারে যাবে কীভাবে। নিশ্চয়ই কেউ না কেউ আছে। আমরা বেশ কিছু নাম ও নম্বর পেয়েছি। আমরা তদন্ত করছি।’
আজ শনিবার দুপুরে অপহরণে জড়িত আরও দুজনকে গ্রেপ্তারের বিষয়ে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মোহাম্মদ হারুন অর রশীদ।
দীর্ঘ এক মাস হিমেলকে আটকে রেখে নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে কয়েক কোটি টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করে আসছিল একটি চক্র। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুনামগঞ্জের তাহিপুরের দুর্গম পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। অপহরণ চক্রের মূল হোতা হিমেলের ব্যক্তিগত গাড়ি সামিদুলসহ ১০ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চক্রের আরও দুজন হানিফ বাবুর্চিকে উত্তরা এবং ময়মনসিংহের ধোবাউড়ার ইউপি চেয়ারম্যান মামুনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা প্রধান হারুন বলেন, অপহরণের মূল হোতা হিমেলের ব্যক্তিগত গাড়ির চালক সামিদুল ইসলাম। অর্থের লোভেই অপহরণের পরিকল্পনা করেন চালক।
প্রথমে তুরাগ এলাকার হানিফ বাবুর্চি নামে এক ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা হয়। এরপর ময়মনসিংহের ধোবাউড়ার ইউপি চেয়ারম্যান মামুনের সঙ্গে পরিকল্পনা করে অপহরণের পর তার বাসায় রাখা হয়। অপহরণের পর বাসায় নেওয়া হলেও টাকা পেতে দেরি হওয়ায় মামুনের গাড়ি দিয়ে হিমেলকে বর্ডারের একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে হিমেলের ওপর চালানো হয় নির্যাতন।
তিনি বলেন, গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে শরীয়তপুরের চর অঞ্চল থেকে চক্রের সদস্য মাসুদকে গ্রেপ্তার করে। চক্রের সদস্যরা শুধু অপহরণ নয়, চোরাচালানের সঙ্গেও জড়িত। তারা গরু, চিনিসহ বিভিন্ন পণ্য চোরাচালান করে। হিমেলকে অপহরণের পর নির্যাতনের ছবি ও ভিডিও তার মাকে পাঠিয়ে ৩০ লাখ টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে দেরি হওয়ায় এবং অপহরণকারীদের টাকা শেষ হয়ে গেলে তারা গরু চুরি করে বিক্রি করে। এরপর সেই টাকা দিয়ে পাহাড়ে অবস্থান করে।
অপহরণকারীরা টাঙ্গুয়ার হাওরে অবস্থানকালে একটি নৌকা থেকে হিমেলের গাড়ি চালক সামিদুল ও ১৭টি মামলার আসামি মালেকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মামুন ও হানিফ নিজেদের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।
গোয়েন্দা পুলিশের পাশাপাশি মেঘালয় পুলিশের তৎপরতায় অপহরণকারীদের কয়েক কোটি টাকা আদায়ের পরিকল্পনা ব্যর্থ হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়।
হিমেলকে সীমান্তে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে জানতে চাইলে গোয়েন্দা প্রধান বলেন, আমাদেরও এটাই প্রশ্ন। যেখানে আমরা যেতে পারি না সেখানে সন্ত্রাসী ও চোরাকারবারিদের কীভাবে নিয়মিত যাতায়াত হচ্ছে। দুই দেশের সিম অবাদে বিক্রি হচ্ছে। এসব অঞ্চলে নিয়মিত নজর রাখা ও যারা বর্ডার এলাকায় কাজ করছে তাদের সতর্ক থাকতে হবে।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে