
চট্টগ্রামের সীতাকুণ্ডের সব অক্সিজেন প্ল্যান্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থেকে সরে এসেছে জাহাজভাঙা শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সঙ্গে অক্সিজেন প্ল্যান্ট মালিকদের বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) সহসভাপতি জহিরুল ইসলাম রিংকু।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়ীদের হেয় করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। তিন ঘণ্টার মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে সীমা অক্সিজেন প্ল্যান্ট মালিকপক্ষ। এটি কিন্তু নজিরবিহীন। আমাদের যে আন্দোলনের ডাক দিয়েছিলাম, সেটি স্থগিত করেছি। সীমা অক্সিজেন প্ল্যান্ট বন্ধ রয়েছে। এটি খুব শিগগির চালু হবে। এটি আমাদের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।’
এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে বিএসবিআরএর সভাপতি আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব অক্সিজেন কারখানা বন্ধ ও নানা ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক আজ সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতাল ছাড়া সব জায়গায় অক্সিজেন সরবরাহ বন্ধ রাখেন মালিকেরা।
চট্টগ্রামের জেলা প্রশাসক আজকের পত্রিকাকে বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিনের কোমরে দড়ি বেঁধে আদালতে হাজির করার প্রতিবাদে অক্সিজেন প্ল্যান্ট বন্ধের ঘোষণা দেন মালিকেরা। পরে আমাদের সঙ্গে বৈঠকের পর তাঁদের কিছু দাবিদাওয়া মেনে নেওয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে নেন। সীমা অক্সিজেন প্ল্যান্ট দুর্ঘটনার পর মালিককে আটক করা হয়। পরে তাঁকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়া হয়। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আন্দোলন স্থগিত করেছেন।’
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শোনার পর আমরা একটি তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা তাকে ক্লোজড করি। সে পুলিশ সদস্য এ ঘটনা করেছে সে না বুঝে, অজ্ঞাত বশে করেছেন।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে