রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা, রনি, রফিকুল ইসলাম, আরমান, মো. বিল্লাল হোসেন, ইলিয়াস রহমান, মো. নূর আলম, মো. মিজানুর রহমান ফয়সাল, মো. শরিফ, মো. রুবেল, পান্না, মো. জহিরুল ইসলাম, মো. সুমন ও অমিত হাসান ইমরান।
মুগদা থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থানা-পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি। ধর্ম অবমাননার অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
২ ঘণ্টা আগে
যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্যসচিবসহ ২৫ নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক বিশৃঙ্খলা, অনিয়মতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শুক্রবার রাত ৯টায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
স্কুল ও কলেজজীবন থেকেই ড. সফিউদ্দিন আহমদ শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে নিবেদিত খেলাঘর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের চর্চাকে তিনি আজীবন ধারণ ও লালন করেছেন। সাধারণ মানুষের শক্তি ও সম্ভাবনার প্রতি তাঁর ছিল গভীর আস্থা।
২ ঘণ্টা আগে
রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের আয়োজনে আজ শুক্রবার উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও ফলের রস আস্বাদনের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন উদ্যাপন করা হয়...
২ ঘণ্টা আগে