
টুজি কিংবা থ্রিজি নেটওয়ার্কই যেখানে ঠিকমতো কাভারেজ পায় না, সেখানে ফোরজি বা ফাইভজি কতটা কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমি বুঝাইতেই পারি না, টুজি না হয় আরও কিছুদিন থাকবে, থ্রিজি মারা গেছে। আমরা ফোরজির যুগে পৌঁছে গেছি।’
রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘২০১৮ সালে আমরা স্পেকট্রাম (তরঙ্গ) নিলাম করেছিলাম। সেটা ছিল ফোরজির জন্য। সেটার অগ্রগতি কিছুদিন আটকা ছিল করোনার কারণে। কিন্তু আমি টেলকো কোম্পানিগুলোকে অনুরোধ করেছিলাম, আপনারা এখন এটা রোল অন করেন। এখন আমার কাছে যা তথ্য আছে, সেটা অনুযায়ী দেশের ৯৮ ভাগ জায়গায় ফোরজি বিস্তার লাভ করেছে। এটা অসাধারণ অর্জন বলে আমি মনে করি। এর জন্য টেলকো কোম্পানিগুলোকে বিশেষ ধন্যবাদ জানাই।’
টেলিকমিউনিকেশন খাতের উন্নতি তুলে ধরতে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সরকারি খাতে সাবমেরিন কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে পেরেছি এবং সেটার যথাসাধ্য ব্যবহার করার চেষ্টা করছি। কিন্তু আমরা কেবল সরকারি কার্যক্রমেই জাতির অগ্রগতি সীমাবদ্ধ রাখব না। সে কারণে বেসরকারি পর্যায়ে সাবমেরিন সংযোগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেসরকারি খাত আইসিটি লাইসেন্স নিয়ে বাংলাদেশে ১৩০০ জিবির মতো ব্যান্ডউইথ সরবরাহ করছে। আমাদের দুইটা সাবমেরিন থেকে সৌদি টেলিকমকে ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ দিচ্ছি। আরও এক টেরাবাইটের জন্য তারা দেনদরবার করছে। সৌদির মতো মালয়েশিয়াও ব্যান্ডউইথ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে।’
এ বছরের বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও স্বাস্থ্যসম্মত বার্ধক্যের জন্য ডিজিটাল প্রযুক্তি’। এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘বয়স্ক মানুষদের জন্য ডিজিটাল সেবা সহজ ও সাবলীল করতে আমরা নানা ধরনের পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের দেশের একটি বড় অংশ এখন বার্ধক্যে পৌঁছে গেছে এবং তারা বেশির ভাগই ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বাইরে। এ জন্য তারা যেন ডিজিটাল সেবাগুলো সহজে নিতে পারে, তারই প্রয়াস চালাচ্ছি আমার।’
আলোচনা সভায় লিখিত বক্তব্যে টেলিকমিউনিকেশন খাতের উন্নয়ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার।
ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আরও পড়ুন:

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
৩৬ মিনিট আগে
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, নিকুঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন
৩৯ মিনিট আগে