
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা প্রথম ডিজিটাল বাংলাদেশ দিবসে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন। ডিজিটাল ইউনিয়ন ট্যাক্স ও সেবা সিস্টেম বাস্তবায়নে তিনি এই পুরস্কার পেয়েছেন।
গত রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানে ‘কারিগরি-সরকারি (শ্রেষ্ঠ ব্যক্তি) ’ (জেলা পর্যায়) ক্যাটাগরিতে তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের হাত থেকে এই পুরস্কার নেন তিনি।
নাগরিকেরা যাতে ঘরে বসেই ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানিমুক্তভাবে দেওয়ার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম www. uniontax. gov. bd তৈরির উদ্যোগ নেন তিনি। উদ্যোগটির নাম দেন ‘ডিজিটাল ইউনিয়ন ট্যাক্স ও সেবা সিস্টেম’। ২০২১-২২ অর্থ বছরে অনলাইন প্ল্যাটফর্ম চালুর পর ১২টি সেবা ৫২৩ জন নাগরিক এই সেবাটি নিয়েছেন। এসব সেবার মধ্যে ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদ, ভূমিহীন সনদ, ওয়ারিশান সনদ, অবিবাহিত সনদ, নাগরিকত্ব সনদ, উত্তরাধিকার সনদ, অগভীর নলকূপ স্থাপনের লাইসেন্স প্রভৃতি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫