
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘মার্কেটিং ক্ষেত্রটি ভালো করতে পারলেই মানুষ কলের সুতার চেয়ে খদ্দরের দিকে বেশি উৎসাহিত হবে। নতুন প্রজন্মের কাছে আমরা সেই ঐতিহ্যবাহী কাজগুলো চাচ্ছি। কিন্তু তারা আমাদের প্রযুক্তির মাধ্যমে সেই কাজ করে দেবে। বাঙালি ছেলেমেয়েদের সেই সক্ষমতাটা আছে।’ গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় আজ শুক্রবার তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা স্পেস সায়েন্স না পড়েই তিন মাসের ট্রেনিং নিয়ে ত্রুটিহীনভাবে স্যাটেলাইট চালিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের কাছে আমাদের সেই আস্থাটা আছে। তাঁতির ছেলে-মেয়ে আর তাঁতি হবে না। বরং প্রযুক্তি ব্যবহার করে তাঁরা তাদের পণ্য এমনভাবে মার্কেটিং করবে, যা তাদের শিল্পকে আরও সহজলভ্য করে তুলবে। বিশ্বের দরবারে প্রদর্শন করবে।’
বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘ঐতিহ্য সংরক্ষণে তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ, বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর। একজন তাঁতির ছেলে তাঁতি হবে না। তাই বলে সেই শিল্প বিলুপ্ত হয়ে যেতে পারে না। প্রযুক্তির মাধ্যমে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে।’

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
৩৪ মিনিট আগে
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, নিকুঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন
৩৭ মিনিট আগে