আপত্তিকর ছবি ও তথ্য উপাত্তসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার উদ্দেশ্যে ব্যবহৃত পোস্ট অপসারণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ফেসবুক।
আজ বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের (মেটা) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেওয়া হয়। ফেসবুকের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক সহসভাপতি সিমন মিলনার তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ফেসবুকের অপর সদস্যরা হলেন ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি অ্যাফেয়ার্স কর্মকর্তা সাবনাম রশীদ দিয়া এবং মিস রোজাও।
দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও সামাজিক অস্থিরতা সৃষ্টিতে গুজব ছড়াতে ফেসবুক ব্যবহার করা হচ্ছে বলে প্রতিনিধিদলকে জানান মোস্তাফা জব্বার। তিনি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর উপাত্ত অপসারণ ও ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করার বিষয়ে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশে ফেসবুকের কার্যালয় স্থাপনেরও পরামর্শ দেন মন্ত্রী।
প্রতিনিধিদলের নেতা ফেসবুকের বিদ্যমান ইস্যুগুলোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস ব্যক্ত করেন। প্রতিনিধিদল বাংলাদেশে ব্রড ব্রান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ, দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় ফোরজি মোবাইল নেটওয়ার্ক বিস্তার, ফাইভজি-চালু ও ফাইভ-জি স্পেকট্রাম নিলামসহ ডিজিটাল অবকাঠামো বিকাশে সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনায় ওটিটি গাইড লাইন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
৩৪ মিনিট আগে
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী তাসলিমা ইসলামের নামে থাকা ৫৭ কোটি ৬১ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মধ্যে রাজধানীর গুলশান, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, নিকুঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন
৩৭ মিনিট আগে