
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকা থেকে তাজিয়া মিছিল শুরু করেছেন শিয়া মুসলিমরা। আজ রোববার সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি বের হয়।
কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে পবিত্র আশুরার দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনাবিধুর ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। শিয়া মুসলিমেরা হিজরি মহররম মাসের দশম দিন তাজিয়া মিছিলসহ নানা আয়োজনে পালন করে থাকেন।
বাংলাদেশে মহররমের প্রধান তাজিয়া মিছিল হয় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। দিনটি উপলক্ষে আজ রোববার সকাল থেকেই হোসেনি দালান ইমামবাড়ায় শিয়া মুসলিমদের জড়ো হতে দেখা যায়। কালো কাপড় পরিধান করে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম, ঘোড়াসহ শোকের বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে অনেকেই মিছিলে অংশ নেন।
আয়োজকেরা জানান, মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসেনি দালান রোড, বকশিবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশিবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড, বিজিবি ৪ নম্বর গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে বেলা আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।

হোসেনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম এম ফিরোজ হোসেন বলেন, ইমাম হোসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে এক বেদনাবিধুর ও তাৎপর্যপূর্ণ দিন। কারবালার প্রান্তরের নির্মম ঘটনাকে স্মরণ করছি। সব অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে আমরা বার্তা দিতে চাই।
মিছিলে অংশ নেওয়া কাজী শাহেদ রেজা পলাশ বলেন, দিনটি উদ্যাপনের মাধ্যমে আমরা কারবালার প্রান্তরে নির্মম ঘটনাকে স্মরণ রাখতে চাই। অত্যাচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের বার্তা দিতে চাই।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছেন। এর মধ্যে এক নারীর লাশ রয়েছে। তার নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী।
২৫ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার ভ্রাম্যমাণ সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ চারজনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত নজরুলের ছেলে সামিউল ইসলাম জানান, তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা গ্রামে। বর্তমানে আশুলিয়া শিমুলতলায় থাকেন। ওই কারখানার সামনে পেঁয়াজ-রসূন বিক্রি করতেন তাঁর বাবা। দুর্ঘটনার পর তিনি খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে গিয়ে তাঁর বাবাকে দেখতে পান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে কৃষকের প্রায় ১২ বিঘা জমির পটোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ১০-১২ জন কৃষকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে