রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. শামীম মাতব্বর (৩২)। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।
খিলগাঁও থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম নন্দীপাড়া ত্রিমোহনী ব্রিজের পাশে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে রাত পৌনে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার শামীমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

খুলনা নগরীতে চাঁদা না পেয়ে ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালে লাগায় তিনি রক্ষা পেয়েছেন।
৫ মিনিট আগে
শেরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে ৫ জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে সদর উপজেলার একটি গ্রামে মারধরের ঘটনাটি ঘটে।
১৯ মিনিট আগে
গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইটভাটা ও ফসল রক্ষার এই বাঁধটির একটি অংশ কেটে দেয়। মুহূর্তেই মধুমতির পানি বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ধান কাটার ঠিক আগমুহূর্তে পুরো ফসল তলিয়ে যায়।
২২ মিনিট আগে
সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে কিশোরীকে স্থানীয় বাসিন্দারা আটকের পর মারধর ও শিকলে বেঁধে হাঁটান বলে অভিযোগ উঠেছে।
২৪ মিনিট আগে