Ajker Patrika

বনানীতে পাজেরো গাড়ি থেকে ৩৩ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
বনানীতে পাজেরো গাড়ি থেকে ৩৩ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১
রাজধানীর বনানীতে মদসহ গ্রেপ্তার আসামি। ছবি: র‍্যাব

রাজধানীর বনানীতে একটি পাজেরো গাড়ি থেকে ৩৩ লাখ টাকার বিদেশি মদসহ মো. আল আমিন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

শাহ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বনানী এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে বনানীর জি-ব্লকের ৮ নম্বর সড়কে ৫৩৮ বোতল বিদেশি মদসহ আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মদের মূল্য আনুমানিক ৩৩ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো গাড়ি জব্দ করা হয়।

এই র‍্যাব কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আল আমিন কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া বাজার শাকতলী গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নৌ-পুলিশপ্রধানসহ পুলিশের ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

জঙ্গল সলিমপুরে অভিযান: ড্রোন-হেলিকপ্টার থেকে নজরদারি, আটক ও অস্ত্র উদ্ধার

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় চান প্রতিমন্ত্রী, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত