
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাজধানীর আটটি থানা এলাকায় পরিচালিত অভিযানে এঁদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা থানা এলাকা থেকে দুজন, ধানমন্ডি থেকে ১০ জন, বংশাল থেকে একজন, খিলক্ষেত থেকে দুজন, কদমতলী থেকে একজন, মোহাম্মদপুর থেকে আটজন, মিরপুর থেকে একজন এবং তুরাগ থেকে একজন রয়েছেন।
ডিএমপি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন।
১০ মিনিট আগে
পুলিশ জানায়, সাখওয়াত হোসেন ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে ভাঙা ভবনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সেখানে প্রবেশের সন্তোষজনক কারণ জানাতে পারেননি। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহি (১৪) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ মিনিট আগে
মন্ত্রী বলেন, ‘একসময় একটি রাজনৈতিক দল ছিল, যা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ পরিত্যক্ত ও জনগণ কর্তৃক বর্জিত হয়েছে। সর্বশেষ এটি নিষিদ্ধ হয়েছে, আর নিষিদ্ধ মানে তো নিষিদ্ধই।’ তিনি আরও বলেন, ‘জাতি চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে।
১ ঘণ্টা আগে