
রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বাসার দরজা ভেঙে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার বাসা থেকে মোসা. রাবেয়া ওরফে জেনি খান নামে ২৪ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
সাজ্জাদ হোসেন বলেন, বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গত এপ্রিলে আশিকুজ্জামান মুন্না নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন তাঁরা। গত রোববার মুন্না বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা তাঁদের বিষয়ে বিস্তারিত খোঁজ করছি। মুন্না পলাতক রয়েছেন। তিনি ফোন বাসায় রেখেই চলে গেছেন। তাঁকে খুঁজে পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।’
নিহত জেনি খানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খননকৃত মাটির চাপে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক পরিবার আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে...
২ মিনিট আগে
রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় দোকানের কর্মচারী শাওনকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছেলের বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে পেটানোর পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
৪ মিনিট আগে
বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন এবং মাদক সেবনের অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১১ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামে পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে মারার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত দুই কিশোর পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
১৩ মিনিট আগে