
রাতে কন্যাসন্তান জন্ম দিয়ে সকালে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে এসে গণিত পরীক্ষা দিচ্ছেন রুনা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। রুনা কর্নেল মালেক উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।
গতকাল বুধবার রাতে সাটুরিয়ার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন।
পরীক্ষার্থী রুনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যাসন্তান হয়েছে। আল্লাহর রহমতে আমরা দুজনেই সুস্থ আছি। শিশু বাচ্চাকে ক্লিনিকে রেখে সিটে বসেই আজকের গণিত পরীক্ষা দিচ্ছি। আশা করি পরীক্ষায় ভালো ফলাফল করব।’ সবার কাছে দোয়া চান তিনি।
কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘লেখাপড়ায় রুনার অনেক আগ্রহ আছে। রুনা আমার বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। রাতে কন্যাসন্তান জন্ম দিয়ে সকালে হেঁটে এসেই গণিত পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি ওর সফলতা কামনা করছি।’
এসএসসি পরীক্ষাকেন্দ্রের সচিব ও সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, ওই পরীক্ষার্থী সুস্থ আছে। আজকের গণিত পরীক্ষায় ৯ নম্বর কক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে