Ajker Patrika

লেগুনাচালক খাইরুল হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি ‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
লেগুনাচালক খাইরুল হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২
মো. নূরে আলম ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুল (৩৫) হত্যা মামলায় মূল আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। আজ সোমবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে আরও আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। এ নিয়ে মামলায় মোট তিন আসামি গ্রেপ্তার হলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. হৃদয় হোসেন (২৪), মো. সোহান মুন্সী (২৯) ও মো. শাকিল (২৯)। তাঁদের মধ্যে সোহান মুন্সীকে ২১ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আর বাকি দুজনকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার সন্ধ্যায় র‍্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এস হাসান সিদ্দিকী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দুই থেকে তিন দিন আগে যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে আসামি মো. হৃদয় হোসেনের (২৪) সঙ্গে ভিকটিম খাইরুলের (৩৫) বাগ্‌বিতণ্ডা হয়। ওই সময় ভিকটিমকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে।

গত ২০ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া গার্মেন্টসের সামনে পূর্বপরিকল্পিতভাবে হৃদয় হোসেন ও তাঁর সহযোগীরা ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় ২১ ফেব্রুয়ারি পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা করা হয়।

র‍্যাব-১০ জানায়, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে তারা। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুতুবখালী মাছের আড়ত এলাকায় অভিযান চালিয়ে সোহান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেলে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ পাইপ রোড এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পরিচয়

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত