
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আনসার সদস্যরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে জড়ো হয়ে বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরবর্তীতে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সেখানকার সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত আনসার সদস্যরা বলেন, দাবি মানা না হলে আগামী ২৫ আগস্ট সারা দেশে কর্ম বিরতি পালন করা হবে। সেই সঙ্গে ওই দিন উচ্চ আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচির করা হবে বলেও তাঁরা জানান। বিক্ষোভে প্রায় তিন শতাধিক আনসার সদস্য অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারী আনসার সদস্যরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারি অন্যান্য বাহিনীর থেকে কম কষ্ট করি নাই। র্যাব-পুলিশ যখন পালিয়ে ছিল, তখন আমরাই দেশের নিরাপত্তার জন্য কাজ করেছি। অথচ তাঁদের থেকে আমরা এখনো সুযোগ-সুবিধা কম ভোগ করছি। এছাড়াও আমাদের এখনো চাকরির নিশ্চয়তা নেই।’
এ সময় তাঁরা নানান স্লোগান দিতে থাকেন।
সর্বশেষ রাত ১১টার দিকেও বিক্ষোভকারী আনসার সদস্যদের রাস্তায় অবস্থা করতে দেখা যায়। এদিকে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২০০-এর বেশি নারী শিক্ষার্থীর স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হয়। পরদিন ১০ আগস্ট সংহতি সমাবেশের মাধ্যমে প্রশাসনকে ‘সান্ধ্য আইন’ বাতিলের বিষয়ে সুনির্দিষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবিগুলো উপেক্ষা করে প্রশাসন শুধু এক ঘণ্টার জন্য ‘কারফিউ’ ...
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইউএনওর পরিচয় ব্যবহার করে ফোনে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। উপজেলা প্রশাসন সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকেরা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম ও সিফাত আলী।
২৪ মিনিট আগে