
ছাত্রসংগঠনগুলোকে দলীয় রাজনীতির জায়গায় নেমে না আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার ঢাকার আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সম্মতিক্রমে উপদেষ্টা শারমীন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্নাতকদের মধ্যে সনদ বিতরণ করেন।
উপদেষ্টা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থা সাময়িকভাবে একটা নাজুক অবস্থা অতিক্রম করছে। রাজনৈতিক বলয় তৈরি, পারস্পরিক সহনশীলতার অভাব, লেজুড়বৃত্তির ছাত্ররাজনীতি, অপসংস্কৃতি, অপতৎপরতায় পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলার জন্য নির্বাচিত ছাত্র সংসদ দ্বারা ছাত্রদের নেতৃত্ব বিকাশের উদ্যোগ নেওয়া জরুরি।’
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মঙ্গল ও সুশৃঙ্খলার জন্য ছাত্রসংগঠন প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘কিন্তু সেটা যেন দলীয় রাজনীতির জায়গায় নেমে না আসে। আর আমরা সকলেই জানি, দলীয় রাজনীতি কী ভয়াবহভাবে আমাদের ছাত্রসমাজকে ধ্বংস করেছে।’
সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পিএইচডি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি তাঁর বক্তব্যে গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিচারণা করেন।
তানজীমউদ্দিন খান বলেন, ‘নতুন সময়ে তৈরি হয়েছে একটি বিশেষ প্রেক্ষাপট। নতুন সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি মন্দচর্চার বিরুদ্ধে, মন্দ লোকদের বিরুদ্ধে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই চেষ্টাটা নিশ্চিত করেছি যে মন্দ লোক, মন্দচর্চার স্থান বাংলাদেশ নয়।’
গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবুল হোসেন স্নাতকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘গণ বিশ্ববিদ্যালয় গণমানুষের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান কোনো ব্যক্তিমালিকানাধীন নয়, বরং সামাজিক মালিকানাধীন। আজ দীর্ঘ ১১ বছর পর সমাবর্তনের আয়োজন সম্পন্ন হচ্ছে। গ্র্যাজুয়েটরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের শপথবাক্যের কথা মনে রাখবেন। মনে রাখবেন অর্থ উপার্জন প্রয়োজন, তবে গরিবের ঘাম-রক্তের ওপর দিয়ে যেন এই উপার্জন না হয়।’
সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়ালিউল ইসলাম। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ে এর আগে ২০১৪ সালে তৃতীয় সমাবর্তন হয়েছিল। বিগত ১১ বছরে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন ৭ হাজারের বেশি শিক্ষার্থী।

চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক অটোরিকশা চালককে ফ্ল্যাটে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২২ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গুলি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিনজনক তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন।
৩৪ মিনিট আগে