
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন কাভার্ডভ্যানের মালিক সিরাজগঞ্জ জেলার শিপন শেখ, কাভার্ডভ্যান চালক মাজাহার শেখ ও হেলপার সুরুজ হাসান এবং প্রাইভেটকার চালক রুবেল ও যাত্রী সোহেল রানা।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল প্রথমে চৌদ্দগ্রাম এলাকা থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকারের চালক ও যাত্রীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ডভ্যানটি আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়িটির উপরের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ইয়াবার এই চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রাজশাহীর চারঘাট উপজেলায় ১৭ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার চারঘাট থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।
৬ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ভারতীয় ব্যবসায়ীদের একতরফা দাম বৃদ্ধি ও নিম্নমানের পাথর সরবরাহের কারণে গত শনিবার (১৮ জুলাই) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। এতে স্থলবন্দরের....
২৩ মিনিট আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেডের মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
৩৫ মিনিট আগে