
কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটে রেললাইনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আড়াই ঘণ্টা পর এক লেন দিয়ে সারা দেশের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল।
নাঙ্গলকোট স্টেশনমাস্টার জামাল উদ্দিন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসটি বিকল্প বগি দিয়ে চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন অতিক্রম করেছে। যার কারণে ঢাকামুখী লেন দিয়ে সারা দেশের সঙ্গে রেল চলাচল শুরু হয়।
সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রী আলমগীর, জিহাদসহ কয়েকজন জানান, নির্জন এলাকায় ট্রেনটি হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আশপাশে বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা না থাকায় অনেকেই দুর্ভোগে পড়েন।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত হওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নিয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৪ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২৯ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৩২ মিনিট আগে