
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সস তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করছিল কুমিল্লার চৌদ্দগ্রামের বিসিক শিল্পনগরীর একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী কারখানা। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদন ছাড়াই সস তৈরির বিষয়টি ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে আরেকটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ, ইন্সপেক্টর আরিফ উদ্দিন প্রিয় ও চৌদ্দগ্রাম থানা-পুলিশের একটি দল।
সন্ধ্যায় জাকিয়া সরওয়ার লিমা জানান, চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীতে অভিযানে টিপানি কেমিক্যাল অ্যান্ড কনজ্যুমারের কারখানায় উৎপাদিত ভেজিটেবল সসে বিএসটিআইয়ের অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন ছাড়াই দীর্ঘদিন এই কারখানায় সস উৎপাদিত হচ্ছে। সস উৎপাদনে ব্যবহৃত রং খাওয়ার উপযোগী কি না, তার কোনো প্রমাণ কারখানা কর্তৃপক্ষ দেখাতে পারেনি। তিনি বলেন, বিসিক শিল্পনগরীর আলিফ ফুড বেকারি নামের অন্য একটি প্রতিষ্ঠানে অভিযানকালে দেখা যায়, কর্মচারীরা বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছেন। এ ছাড়া খাবার উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না। খোলা অবস্থায় প্রস্তুত করা খাবার রাখা হয়েছে এবং সেখানে খাবারের ওপর ময়লা পড়ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, উল্লেখিত অপরাধগুলোর জন্য টিপানি কেমিক্যাল অ্যান্ড কনজ্যুমারকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আলিফ ফুড বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে