
দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৬০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত সাতজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে দাউদকান্দির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম, ইসমাইল হোসেন ও দিবাকর বড়ুয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা থানা এলাকায় অভিযান চালান।
গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার দুজন হলেন মো. রেজাউল করিম ওরফে রেজাউল (২৮)। তাঁর বাবা মো. রফিকুল ইসলাম। বাড়ি দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া সরকারবাড়ী এলাকায়।
অপরজন তোফাজ্জল ওরফে হোসেন মিয়াজী (৩৫)। তাঁর বাবা মো. মোসলেম মিয়াজী। তাঁর স্থায়ী ঠিকানা দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা মিয়াজীবাড়ী এলাকায়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার মো. শরিফুল ইসলাম (৪২) কুমিল্লা উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবা মৃত ছোবান মিয়া। বাড়ি দাউদকান্দির সুন্দলপুর পশ্চিমপাড়া এলাকায়।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাবা আব্দুর রহমান। বাড়ি দাউদকান্দির গৌরীপুরের সরকারপুর মুন্সিবাড়ী এলাকায়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. ফারুক হোসেন (৪৬), আবু সাইদ (২৪), মো. শরীফুল ইসলাম (২৩), মো. আকিবুল ইসলাম, মনির হোসেন (৩৮), রবিউল হাসান (৪৫) ও কাইয়ুম হোসেন (৪৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৩ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে