Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ৩ চাকার যানে বাড়ছে দুর্ঘটনা

  • জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কুমিল্লা অংশে ৪৬৫টি দুর্ঘটনায় নিহত ২৮৪, আহত ৫০৯ জন
  • একই সময়ে কুমিল্লা অঞ্চলে ৮৪২টি দুর্ঘটনায় নিহত ৫২৫, আহত ১,২১০ জন
  • কুমিল্লা অঞ্চলে গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা ও প্রাণহানির হার প্রায় দ্বিগুণ
দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা 
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৯: ৩৬
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিত্র দেখে তা বোঝার উপায় নেই। এই সড়কে বাধাহীনভাবে চলাচল করছে তিন চাকার অবৈধ যানবাহন। সম্প্রতি কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার-কোটবাড়ী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

দেশের যোগাযোগব্যবস্থার প্রধান লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তিন চাকার যানবাহনের দাপট দিন দিন বাড়ছে। মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করায় বাড়ছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। সংশ্লিষ্টদের অভিযোগ, হাইওয়ে পুলিশের নজরদারি এবং আইনের প্রয়োগ না থাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুর্ঘটনা হয়েছে ৪৬৫টি। এতে ২৮৪ জন নিহত এবং আহত হয়েছে অন্তত ৫০৯ জন। একই সময়ে কুমিল্লা অঞ্চলে ৮৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫২৫ এবং আহত ১ হাজার ২১০ জন।

কুমিল্লা অঞ্চলে গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা ও প্রাণহানির হার প্রায় দ্বিগুণ। গত বছর ১২ মাসে দুর্ঘটনা ছিল ৬৩০টি; নিহত ৫২২ এবং আহত ৭৮৪ জন।

মহাসড়কের কুমিল্লা অংশে ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, সুয়াগাজী, চৌদ্দগ্রাম, বারইয়ারহাটসহ অন্তত ১৪টি বড় হাটবাজার রয়েছে। এসব হাটবাজারে প্রতিদিন পণ্য আনা-নেওয়ার সময় থ্রি-হুইলার এবং ছোট যানবাহন মহাসড়কে উঠে পড়ে, তাতে জট ও দুর্ঘটনা বাড়ছে।

এ ছাড়া কুমিল্লা অঞ্চলের মধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের অবস্থা সবচেয়ে খারাপ। প্রায় ৬২ কিলোমিটারজুড়ে খানাখন্দে ভরা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়েছে। সওজের উপসহকারী প্রকৌশলী আদনান ইবনে আলম বলেন, বন্যা ও বর্ষণে দেড় শতাধিক কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সংস্কারকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে রয়েছে ৮৪টি বিপজ্জনক ইউটার্ন, যেখানে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। গত ২২ আগস্ট পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি লরি উল্টে চাপা পড়ে নিহত হন একই পরিবারের চারজন।

কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার-কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার-কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্ট বাসের চালক হাসান মিয়া বলেন, ‘মহাসড়কে অবাধে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার চলছে। এগুলোর জন্য আমরা গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে পারি না। দুর্ঘটনা ঘটলে দায় চাপানো হয় আমাদের ওপর, অথচ অবৈধ যানবাহনের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হয় না।’

গ্রিন লাইন পরিবহনের চালক নাজমুল হাসান বলেন, ‘রাতে এসব যানবাহনের লাইট থাকে না, উল্টো পথে চলে, শৃঙ্খলা নেই বললেই চলে। একটি দুর্ঘটনায় তিন-চারজন করে প্রাণ হারায়।’

এদিকে দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণে মহাসড়কের প্রায় দেড় হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হলেও অধিকাংশ অচল। গত বছরের জুলাই বিপ্লবে অনেক ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, ক্যামেরাগুলোর নিয়ন্ত্রণ এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে হস্তান্তর না হওয়ায় পূর্ণ পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না। তবে আইন মানা এবং জনসচেতনতা ছাড়া কেবল প্রশাসনিক পদক্ষেপে দুর্ঘটনা কমানো সম্ভব নয়।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, ‘সড়কে বৈধ যানবাহনের প্রায় ২০ গুণ অবৈধ যান চলছে। এ কারণে ঘটছে প্রায় ৯০ শতাংশ দুর্ঘটনা। কেননা অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, থ্রি-হুইলারের অনুপ্রবেশের পাশাপাশি রয়েছে অবৈধ স্থাপনা, সচেতনতার অভাবও দুর্ঘটনার জন্য দায়ী।’

কবির আহমেদ জানান, দেশে নিবন্ধিত যান্ত্রিক যানবাহন ৬২ লাখ হলেও লাইসেন্সপ্রাপ্ত চালক মাত্র ২৯ লাখ; অর্থাৎ প্রায় অর্ধেক যানবাহন চালাচ্ছেন লাইসেন্সবিহীন চালকেরা।

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. শাহীনুর আলম খান বলেন, ‘সীমিত জনবল ও সরঞ্জাম নিয়ে আমরা সড়ক নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছি।’

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি শাহ আলমগীর খান বলেন, প্রশাসনের কিছু ব্যক্তি, রাজনৈতিক প্রভাব, সিন্ডিকেট ও দুর্নীতির কারণে পরিবহন খাত দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলায় নিমজ্জিত। লাইসেন্স, ফিটনেস, পারমিট-সংক্রান্ত আইন প্রয়োগে যাঁদের দায়িত্ব, অনেক সময় তাঁরাই সুবিধাভোগী হয়ে যান। ফলে বিশৃঙ্খলা থেকে যায়, আর দুর্ঘটনা বাড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় রাশিদা বেগম নামের এক নারীকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার কাশিমনগর গ্রামের এনামুল গাজীর স্ত্রী। এ ঘটনায় দেবর মফিজুল ইসলাম গাজী ওরফে মইদুলকে (৩৮) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লিচুগাছ থেকে রাশিদার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, রাশিদার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। গোপনাঙ্গে ক্ষত করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

স্থানীয়রা ধারণা করছেন, রাতের যেকোনো সময় রাশিদাকে ঘর থেকে ডেকে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বাড়ির সামনের একটি লিচুগাছে ওড়না দিয়ে তাঁর লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মফিজুল ইসলাম ওরফে মইদুলকে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশের হাতে সোপর্দ করে।

ঘটনার বিষয়ে নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানান, গভীর রাতে তাঁর মাকে তাঁরই চাচা মহিদুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেয়।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাশিদাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি বিস্তারিত জানা যাবে। তবে সর্বশেষ এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সুরতহাল রিপোর্টে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে থানায় দিয়েছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। বিষয়টি সন্দেহজনক। এরপরও হত্যা নাকি আত্মহত্যা—তা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতা-কর্মীরা।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

পরে তাঁরা রাস্তার দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাঁরা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, সদস্যসচিব রাইয়ান বিন কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যা খুবই লজ্জাজনক। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার না করে আইনের আওতায় আনা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে।’

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার একই স্থানে তাঁরা মহাসড়ক অবরোধ করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 
হাফিজা খানমকে হাঁস ফেরত দেন এনজিওর কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা
হাফিজা খানমকে হাঁস ফেরত দেন এনজিওর কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা

কিস্তির টাকা না পেয়ে নিয়ে যাওয়া সেই চিনা হাঁসটি অবশেষে হাফিজা খানমকে ফেরত দিয়েছেন টিএমএসএস এনজিওর কর্মকর্তারা। আজ শনিবার দুপুরে হাফিজার বাড়িতে এসে তারা হাঁসটি ফেরত দিয়ে যান। একই সঙ্গে হাঁসটি যিনি নিয়ে গিয়েছিলেন, সেই এনজিও কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নারী হাফিজা। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সদস্য তিনি। এনজিওটি থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ছিলেন তিনি। গত মঙ্গলবার বিকেলে কিস্তির টাকা না পেয়ে তার বাড়ি থেকে একটি চিনা হাঁস নিয়ে যান এনজিওর কর্মী ফিরোজ খাঁন। হাফিজার স্কুলপড়ুয়া মেয়ে শখ করে হাঁসটি পালত। এটি নিয়ে ‘শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে এনজিওটির কর্মকর্তারা।

টিএমএসএস এনজিওর বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. সফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো. মিজানুর রহমান, বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চারজন কর্মকর্তা তদন্তের জন্য হাফিজার বাড়িতে আসেন। তাঁরা হাফিজা খানম, তাঁর স্বামী মুরাদ হোসেন ও স্থানীয়দের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। এই ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হাঁসটি ফেরত পেয়ে হাফিজা বলেন, ‘আমার মেয়ের শখের হাঁসটি ফেরত পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুশি হয়েছি।’

এ ব্যাপারে টিএমএসএসের এনজিওর ম্যানেজার মো. রাজেক ইসলাম বলেন, ‘হাফিজা খানমের বাড়ি থেকে ধরে নেওয়া হাঁসটি আজ দুপুরে ফেরত দিয়েছি। মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতে যোগ দিলেন বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত আখতারুজ্জামান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি

আজকের রাশিফল: চায়ের বিল না দেওয়া বন্ধুদের সাহায্য করুন, সন্ধ্যার দিকে ভালো খবর

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

মা-বাবাকে নির্যাতন, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখল প্রতিবেশীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় ইটবোঝাই লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কলমাকান্দা পূর্ববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার (৪৫) উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।

স্থানীয়দের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, রোকেয়া আক্তার তাঁর মেয়ে সাদিয়া আক্তারকে নিয়ে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন। প্রথমে তিনি মেয়েকে নিয়ে ঢাকা থেকে বাসে করে কলমাকান্দা সদরে পৌঁছান।

পরে তিনি মেয়েকে নিয়ে কলমাকান্দা বাজারের রেন্টিতলা মোড় থেকে ভাড়ায় মোটরসাইকেলে চড়ে রামনাথপুরে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে কলমাকান্দা পূর্ববাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লরির চাকায় চাপা পড়েন। এ সময়  ঘটনাস্থলেই তিনি মারা যান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।