
কুমিল্লার চান্দিনা উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাড়া করে আনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছেন অভিযুক্ত ব্যক্তিরা।
রোববার (৩ মে) সকালে উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামের একটি বাড়ি থেকে নিহত সমীরণ বেগমের (৬৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা আবদুল বাতেন মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ধান কাটার জন্য গত ২৭ এপ্রিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে চারজন শ্রমিক ভাড়া করে আনে পরিবারটি। তাঁরা বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। ঘটনার আগের দিন এক শ্রমিক পরিবারের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পরে তাঁর পরিবর্তে আরেক শ্রমিককে আনা হয়।
নিহত সমীরণের ছেলে বশির মোল্লা জানান, প্রতিদিনের মতো তার মা ভোরে উঠে ফজরের নামাজ পড়তেন। কিন্তু রোববার সকালে ঘুম থেকে উঠে তাঁরা দেখতে পান শ্রমিকেরা বাড়িতে নেই। পাশের কক্ষে গিয়ে দেখা যায়, তাঁর মায়ের হাত-পা বাঁধা এবং গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় পড়ে আছেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি নিশ্চিত করে।
বশির মোল্লা আরও জানান, শ্রমিকদের কারও নাম-পরিচয় পরিবারের জানা ছিল না। তাঁরা নিজেদের বাড়ি চাঁদপুর ও ঢাকায় বলে জানিয়েছিলেন।
শুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন সরকার বলেন, নিহত বৃদ্ধার পরিবার এলাকায় সচ্ছল হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে শ্রমিকেরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাঁরা প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গেছেন।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাড়া করা শ্রমিকেরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মিজানুর রহমান আরও বলেন, বাইরে থেকে শ্রমিক আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকা প্রয়োজন। প্রত্যেক শ্রমিকের জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি সংরক্ষণ করা উচিত বলেও তিনি পরামর্শ দেন।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইউসুফ আলী খান (৬০) নামে সাবেক এক সেনাসদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক দর্জির বিরুদ্ধে। এ ঘটনায় ইউসুফ পাবনা থানায় সেলিম হোসেন ওরফে দর্জি সেলিমের (৫৫) বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অপরাধে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পালিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। অভিযানকালে পুলিশ সদস্যের ধাক্কায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল...
২২ মিনিট আগে
আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে যশোরে ৪৩টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়েছিল পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। অভিযানে ৩৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ, ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করা হয়।
২৩ মিনিট আগে