
মেহেরপুরের গাংনীতে একটি বোমাসদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীর তীরে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটি বোমাসদৃশ বস্তু মনে হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিকভাবে গাংনী থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহা. আয়েজ উদ্দিন বলেন, উপজেলা চর গোয়াল গ্রামের মোশাররফের বাড়ির কাছে বোমাসদৃশ বস্তুটি ভয় দেখানোর জন্য কেউ রেখে যেতে পারে। পরে সংবাদ পেয়ে প্রশাসন বস্তুটি নিয়ে যায়।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কুমিল্লার চান্দিনা উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে ভাড়া করে আনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছেন অভিযুক্ত ব্যক্তিরা।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ১ হাজার ৪৬ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩০ শিশু।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ আসনটি দীর্ঘদিন ধরে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রার্থী ওমর ফারুক পরাজিত হন এবং বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বিজয়ী হন।
৩ ঘণ্টা আগে