Ajker Patrika

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১
আটক জসিম মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ওই এলাকার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ জসিম মিয়া (৩০) নামের এক অভিযুক্ত যুবককে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। মসজিদের স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন নামাজ পড়াচ্ছিলেন। সিজদারত অবস্থায় হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

​খবর পেয়ে শ্রীমঙ্গল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই জসিম মিয়াকে আটক করা হয়েছে। নিহত এবং অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ছোট ভাইকে না মেরে ভাত খাবে না বড় ভাই’

আওয়ামী লীগের সাবেক ছয়বারের এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

মাছ ধরতে গিয়ে এক জেলে যেভাবে খুঁজে পেলেন বৃষ্টির মরদেহ

আইন অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভর্সিটিতে যুক্ত করা হবে

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত