Ajker Patrika

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২ জন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ২৫২ জন
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮।

শুক্রবার সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন বিভিন্ন এলাকা ও অপরাধপ্রবণ স্থানকে অভিযানের আওতায় আনা হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে কয়েক দিনের অভিযানে আলোচিত ‘র’, ‘ক্রাইম সেটআপ’, ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘গ্যাং-১২০৭’ ও ‘PX 10’সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ৯ জন কথিত মূলহোতাসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়। সর্বশেষ অভিযানে আটক ২৫২ জনসহ জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮।

আটক ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৭১৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত