
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গাজী বাড়ি মসজিদে চার মাস নিয়মিত জামাতে নামাজ আদায় করা ১৪ কিশোরকে ঈদের দিনে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আজ শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন গাজী ফাউন্ডেশনের উদ্যোগে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা গেছে, গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল মতিনের মৃত্যুর পর তাঁর স্মরণে এলাকার কিশোর ও তরুণদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। চার মাস ধরে মসজিদের ইমামের পর্যবেক্ষণের ভিত্তিতে ১৪ জন কিশোরকে বিজয়ী নির্বাচিত করা হয়। পরে ঈদের দিন তাদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
স্থানীয় সচেতন ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ধর্মীয় অনুশাসনের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা. ইশতিয়াক মাহমুদ, জি এম জাহাঙ্গীর আলম বিজয়, সোলেমান মেম্বার, হাফিজুর রহমান, মিজানুর রহমান, নূরু মিয়া, মাওলানা আব্দুর সাত্তার, আব্দুর রাজ্জাক, শাকিল মাহমুদ এবং মসজিদের ইমাম ইমরান শরীফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
১৮ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
২০ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
২৮ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
৪৪ মিনিট আগে