
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) বেলা ৩টায় এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিশেষ টহল দল শুক্রবার (২৬ জুলাই) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপির সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালায়। অভিযানে সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি ট্রাকসহ মালিকবিহীন অবস্থায় ১ লাখ ২০ হাজার ৪০০টি ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণু পাওয়া যায়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘জব্দ করা ট্রাকসহ বাজেয়াপ্ত পণ্য কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠের সামনে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান
৪৩ মিনিট আগে
বরিশাল নগরীতে বাগ্বিতণ্ডার জের ধরে হাতাহাতিতে আব্দুল বারেক হাজি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পোর্ট রোডের পেঁয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ফেরত বাংলাদেশিরা বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম...
১ ঘণ্টা আগে