
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী নিহত এবং চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছে।
নিহত আব্দুল জলিল (৬৫) দেবিদ্বার উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি কী কারণে, কোথায় যাচ্ছিলেন, তাঁর পরিবারের কেউ বলতে পারেননি। তবে তিনি হলুদ, মরিচের ব্যবসা করতেন বলে তাঁরা জানান।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লা থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী যাত্রীবাহী নিউ সুগন্ধা পরিবহনের বাসটি কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল জলিল নিহত এবং চালকসহ ৩ জন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত অটোরিকশাচালক মো. ইসমাইল (২৬) জানান, তিনি কোম্পানীগঞ্জ থেকে তিন যাত্রী নিয়ে ময়নামতি যাওয়ার পথে বেলা সোয়া ১টার দিকে কালিকাপুর বাসস্ট্যান্ডের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা নিউ সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তাঁর মাথা ফেটে যায়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিউ সুগন্ধা বাসের চালক রাজা মিয়াকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। রাজা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহত বৃদ্ধ এবং অটোরিকশাচালকের পরিচয় পাওয়া গেলেও আহত অপর দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশি হেফাজতে রাখা হয়েছে। গণপিটুনিতে আহত বাসচালককে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
১৪ মিনিট আগে
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের তিন বাংলাদেশি নিহতের ঘটনায় সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করেছে ইতালির পুলিশ। বাহিনীটির ফেসবুক পেজে তাঁরা লেখেন, ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন লোকটির নাম শাহাদাত হোসেন। তাঁর জন্ম ১৯৮৩ সালের ১০ মে।
২ ঘণ্টা আগে
ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও একটি খালি মুরগিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে