ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং নয়জন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক তিনটি কার্যালয় আদেশে তাঁদের বদলি ও নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
এক আদেশে পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে এবং অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
অন্য এক আদেশে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার মেহেদি হাসান শাকিলকে নিউমার্কেট অঞ্চলে, নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির সহকারী কমিশনার নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ অঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আরেক আদেশে সহকারী কমিশনার স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, ওই বিভাগের সহকারী কমিশনার মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলে (ট্রাফিক), দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে, শেরেবাংলা অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে, লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার ডুবে নিখোঁজ চার জনের সন্ধান মেলেনি এখনো। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আজ সকাল থেকে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর যৌথ উদ্ধার অভিযান চলছে।
১০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে স্বেচ্ছাশ্রমে জয়ন্তী নদী পরিষ্কার করে নৌযান চলাচলের উপযোগী করা হয়েছে। একই দিনে ‘এক শিক্ষার্থী, এক গাছ’ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকেই রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক বিষয়ে বাগ্বিতণ্ডা চলছিল। সেই বিরোধের জেরে শুক্রবার ভোরে ঘরের মধ্যে রাব্বি যখন ঘুমিয়ে ছিলেন, তখন তাঁর গলায় ধারালো দা দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই। মাঠে মাঠে নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক, শ্রমিক ও কৃষাণীরা। ফলন ভালো হলেও ধানের বাজারদর উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় কৃষকের মুখে হাসি নেই।
১৭ মিনিট আগে