
যুক্তরাষ্ট্রকে প্রশ্ন ছুড়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েলে গণতন্ত্র ও মানবতা নেই, আর ওনারা (যুক্তরাষ্ট্র) শুধু আমাদের দেশে এসে মানবতার কথা বলেন। ফিলিস্তিনে মুসলমানদের কুকুরের মতো হত্যা করা হচ্ছে, সেখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, পানি বন্ধ করে দেওয়া হচ্ছে! সেখানে কি মানবতার ব্যাপার নেই? সেখানে গণতন্ত্রের কথা নেই?’
আজ শনিবার বিকেলে কুমিল্লার লাকসামে বিভিন্ন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনের ওপর হামলা করছে, সেখানে তারা (যুক্তরাষ্ট্র) সবাই গিয়ে বলে-আমরা আপনাদের সাথে আছি। আজ ৭০ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছে! আরব বিশ্বে অস্ত্র, সৈন্য পাঠিয়ে খনিজ সম্পদ উত্তোলন বন্ধ করে রেখেছে। খনিজ সম্পদ সঠিক ব্যবহার থেকে বঞ্চিত করা হচ্ছে! সেখানে মানবতা নেই, আর ওনারা এখানে এসে মানবতার কথা বলেন।’
মন্ত্রী আরও বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। লাকসামেও রাস্তাঘাট, স্কুল-কালভার্ট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন ভবনসহ ও অসংখ্য অবকাঠামো উন্নয়ন হয়েছে। উন্নয়নের স্বার্থে, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
উপজেলা পরিষদ ভবন ও এলজিইডি, লাকসাম উপজেলা এবং পৌরসভার বিভিন্ন অবকাঠামোর ২৪টি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা ম্যাজিস্ট্রেট শামসুল তাবরীজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল, সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, জেলা আনসার কমান্ডার শাহেদুল ইসলাম, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সিদ্দিকীসহ অন্যরা।

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
৪ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৭ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মহুরি সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২৩ মিনিট আগে