
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় মো. সামির নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সামির পৌর সদরের কিং শ্রীপুর গ্রামের মো. সাইফুল ইসলাম স্বপনের ছেলে।
জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে সামির মাদ্রাসা রোড দিয়ে ইউটার্ন করে বাড়ির পথের দিকে যেতে চান। একপর্যায়ে ঢাকাগামী দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে সামিরের মোটরসাইকেলটি ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সামিরের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যান।
নিহত যুবকের দাদু চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী বলেন, ‘নিহত সামির আমার নাতি। তাঁর মৃত্যুতে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি।’
মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘সামিরের লাশ বাড়িতে নিয়ে গেছে তাঁর পরিবার। আমরা কাভার্ড ভ্যানটি চিহ্নিতের চেষ্টা করছি।’

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৮ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৫ মিনিট আগে