
কুমিল্লার দেবিদ্বারে আলোচিত ফরিদা ইয়াসমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল চারটায় মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাগর বড়ুয়া।
গ্রেপ্তার আমির হোসেন দেবিদ্বার পৌরসভার চাপানগর এলাকার জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ পরিদর্শক সাগর বড়ুয়া বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমির হোসেনকে তাঁর এক নিকটাত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহিন মিয়া রাত সাড়ে আটটায় বলেন, ফরিদা হত্যা মামলার আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সহকারী পুলিশ সুপার মো. শাহিন মিয়া আরও বলেন, এর আগে গ্রেপ্তার লাইলী আক্তার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ৮ আগস্ট, দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকায় বাড়ির মালিক গৃহবধূ ফরিদা ইয়াসমিনকে হত্যা করে তাঁর দেহ খণ্ড খণ্ড করা হয়। এরপর দেহের বিভিন্ন অংশ ১৪টি পলিব্যাগে ভরে রাখা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিন দিবাগত মধ্যরাতে নিহতের স্বামী মো. মফিজুল ইসলাম ভূঁইয়া (৭২) দেবিদ্বার থানায় মামলা করেন। এরপর আটক লাইলী আক্তারের (৩৫) স্বীকারোক্তির ভিত্তিতে লাইলীসহ চারজনকে ওই মামলায় অভিযুক্ত করা হয়।

পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেড নির্মাণের মাধ্যমে নিরাপদ সবজি, ফল ও ফুল উৎপাদনের কথা ছিল। উদ্দেশ্য ছিল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকের উৎপাদন বাড়ানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত তৈরি করা। তবে বগুড়ায় সরকারি এই প্রকল্পের পাঁচটি পলিশেড দুই বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামে ইয়াবা পাচারে শিশুদের ব্যবহার করছে সংঘবদ্ধ মাদকচক্র। দারিদ্র্য ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের পেটের ভেতর ইয়াবার ক্যাপসুল ঢুকিয়ে পাচার করা হচ্ছে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। সম্প্রতি আনোয়ারায় দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আবারও সামনে এসেছে শিশুদের ‘মানবঢাল’...
৩ ঘণ্টা আগে
সড়কজুড়ে বড় বড় গর্ত। তাতে জমে আছে পানি। সড়কে একপাশে বিকল হয়ে আছে একটি কাভার্ড ভ্যান। আরেক পাশে বিপরীত দিক থেকে যান চলাচল করছে। সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফেলনা এলাকায় চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে এ চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
৭ ঘণ্টা আগে