
বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে চালক মো. দেরাজ মিঞা (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় জিপে থাকা তিন ঠিকাদার আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে রেমংপাড়া ক্যাম্প থেকে থানচি সদরে ফেরার পথে লিটক্রে সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. দেরাজ মিঞা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ ডলুর কুল গ্রামের কবির আহমদের ছেলে। আহতরা হলেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার বজল কবিরের ছেলে মো. মিজান (৪২), একই উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের মো. কায়েস (৪০) এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঠিকাদার আবদুর রহিম (৫৫)।
স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত চালক ও আহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঠিকাদার আবদুর রহিম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ১৭ ইসিবির অধীনে থানচি-লিটক্রে সড়কে স্থানীয়ভাবে পাথর ও বালু সরবরাহ এবং সড়কে কার্পেটিংয়ের কাজ করে আসছেন। আজ সকালে রেমংপাড়া ক্যাম্পের আশপাশের কাজের স্থান পরিদর্শন শেষে থানচি সদরে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ সময় তাঁর ব্যক্তিগত জিপের চালক ঘটনাস্থলেই মারা যান।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হাসিবুল হোসেন বলেন, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের আঘাত সামান্য। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুল রহমান মৃধা বলেন, সন্ধ্যা ৬টার দিকে লিটক্রে সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জিপচালক ও আহতদের উদ্ধার করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও থানচি থানা-পুলিশ সদস্যরা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং তাঁর স্ত্রী নাসরিন ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের জার্সিতে থাকা প্রায় ৫৩ লাখ পাউন্ড অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহা
৯ মিনিট আগে
দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফেরার জন্য জেদ্দার উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল করিম ও তাঁর ছেলে। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল করিম। আর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর ছেলে। তাঁদের সঙ্গে থাকা খালিদ, আমিন মিয়া ও
২২ মিনিট আগে
নড়াইলের লোহাগড়ায় ‘চোর বলা’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় নারীসহ আরও ছয়জন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মোল্যা ও মুন্সী বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
২৬ মিনিট আগে
বিয়ের পর যৌতুকের জন্য সাজু সরদার বিভিন্ন সময় নির্যাতন করতেন হাসিনাকে। একপর্যায়ে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। যৌতুক হিসেবে হাসিনার বাবার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও গরুও নেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
১ ঘণ্টা আগে