কুমিল্লায় বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মাদ্রাসা পড়ুয়া দুই চাচাতো বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়। তা ছাড়া পাশের বুড়িচংয়ে মারা যান এক বৃদ্ধ।
নিহত তিনজন হলেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের মোক্তার হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০), মনির হোসেনের মেয়ে সামিয়া আক্তার (১০) ও বুড়িচং উপজেলার এরশাদ মিয়া (৬০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মুমিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
সরেজমিনে জানা গেছে, সামিয়া ও আয়েশা সম্পর্কে চাচাতো বোন। তারা পাশের নয়াকান্দি খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। বন্যার পানিতে দুঃখিয়ারকান্দি-বাঘাইরামপুর সড়কের বাঘাইরামপুর গ্রামের একটি স্থানে সড়ক ভেঙে বন্যার পানির স্রোতের সৃষ্টি হয়। তারা দুই বোন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পানির স্রোতের তোড়ে খাদে পড়ে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয়রা ডুবে যাওয়া শিশুদের উদ্ধারে কাজ করে। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে সামিয়াকে এবং বেলা দেড়টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মৌটুপী গ্রামের কুস্তিগীর রাসেলসহ শত শত মানুষের চেষ্টায় আয়েশাকে উদ্ধার করা হয়। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
কান্নাজড়িত কণ্ঠে নিহত আয়েশার মা বলেন, ‘আমার মেয়ে আজ মাদ্রাসায় যেতে চায়নি। আমি জোর করে পাঠিয়েছি। তার বাবা গত পরশু প্রবাসে গেছে। আজ মেয়ের এই খবর শুনে চলে আসতেছে। আমার মেয়েটি অনেক আদরের ছিল। আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি এখন কী নিয়ে বাঁচব।’
এদিকে পানিতে আটকে বিনা চিকিৎসায় মারা গেছেন বুড়িচং উপজেলার গোপীনাথপুরের ফরিদ মিয়া নামের এক বৃদ্ধ। বাড়িতে পানি ওঠায় পার্শ্ববর্তী মেয়ের বাড়ি রামনগরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে পানিবন্দী থাকায় বিনা চিকিৎসায় মারা যান। আজ রোববার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএর উপসহকারী পরিচালক ফরিদুল এরশাদ।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা ও তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তাঁর পদটি শূন্য ঘোষণা করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার...
১৩ মিনিট আগে
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন...
১৬ মিনিট আগে
নারী কারারক্ষীর সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথন ও অনৈতিক প্রস্তাবের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে বদলি করা হয়েছে।
২০ মিনিট আগে