
মহেন্দ্র সিং ধোনি ও কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।
২০১৭ সালের জুনের পর আর ভারতের জার্সিতে দেখা যায়নি যুবরাজকে। তাঁর জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে সে সময় কম সমালোচনা হয়নি। ছেলের আন্তর্জাতিক ক্যারিয়ার নষ্ট হওয়ার জন্য লম্বা সময় পর ধোনির দিকে আঙুল তুলেছেন জোগরাজ। একই সঙ্গে কপিল দেবের বিরুদ্ধে কারণ ছাড়াই যুবরাজকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন তিনি। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই ক্রিকেট মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। আলোচিত ইস্যুতে এবার মুখ খুললেন যুবরাজ। বাবার বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করেন না তিনি।
এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘আমি কপিল দেব ও এম এস ধোনির কাছে এসব মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। বাবাকে স্পষ্টভাবে বলেছি—এটা ঠিক নয়। কপিল দেব ভারতের জন্য অসাধারণ একজন অধিনায়ক ও খেলোয়াড়। আমার বাবা ও তাঁর মধ্যে কী সমস্যা ছিল, তা আমি জানি না। আর ধোনির সঙ্গে আমি খেলেছি, আমাদের সম্পর্কও ভালো। কিন্তু বাবা তাঁর সম্পর্কে যা বলেছেন, তা একেবারেই গ্রহণযোগ্য নয়—আমি তাঁকে তা জানিয়েছি।’
ধোনি ও কপিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুবরাজ বলেন, ‘আমি বাবাকে বলেছি, যেকোনো কারণেই হোক, এসব কথা না বলাই ভালো। আমি আন্তরিকভাবে দুজনের কাছেই ক্ষমা চাইছি। তাঁরাও জানেন, ওই মন্তব্যগুলো আমার নয়। দেশের জন্য তাঁরা যা করেছেন, তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’
বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে যুবরাজ বলেন, ‘আগে আমরা কোচ ও খেলোয়াড় হিসেবে বেশি মেলামেশা করতাম। এখন আমরা বাবা-ছেলের মতো সময় কাটানোর চেষ্টা করি। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো তর্কও হয়—তবে সবই বন্ধুত্বপূর্ণভাবে।’

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
১৬ মিনিট আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৩৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
১ ঘণ্টা আগে