
সংরক্ষিত বনের পাহাড় কেটে ডাম্পট্রাকে ভরে মাটি পাচার করছিলেন কয়েক ব্যক্তি। খবর পেয়ে গভীর রাতে অভিযানে গিয়ে ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বন বিভাগের এক বিট কর্মকর্তা। ভোররাত সাড়ে ৩টার দিকে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বন কর্মকর্তার নাম সাজ্জাদুজ্জামান (৩০)। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে মিনি ট্রাকে (ডাম্পার) করে মাটি পাচার করা হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে গেলে ট্রাকটি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাঁর সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলীকে (২৭) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
উখিয়া থানার ওসি শামীম হোসাইন বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘বন রক্ষা করতে গিয়ে সাজ্জাদ নিজের জীবন দিয়েছেন। তাঁর নির্মম মৃত্যুতে আমরা একজন দক্ষ ও পরিশ্রমী বন কর্মকর্তাকে হারালাম।’

সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
৪ মিনিট আগে
আ. খালেকের বাড়ি উপজেলার ধারা ইউনিয়নের কয়রাহাটি এলাকায়। দুই বছর আগেও পরিবারটি ছিল স্বাভাবিক। ভ্যানচালক খালেক ভোরে বের হয়ে সন্ধ্যায় ফিরতেন। সেই আয়েই চলত সংসার। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছোট হলেও ছিল স্থিতিশীল জীবন। দুই মেয়ের বিয়েও দিয়েছেন তিনি।
৯ মিনিট আগে
মাধবী মার্মা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী আইন কর্মকর্তা (এপিপি) ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে তিনি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির কোনো পদে না থেকেও দলটির মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়।
১ ঘণ্টা আগে
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ৬৭ শতক জমির ওপর ছয়তলা সুপার মার্কেট নির্মাণ শুরু হয়। প্রকল্পে কিডস জোন, উদ্যোক্তা কর্নার, জিমনেসিয়াম, কমিউনিটি সেন্টার, মিনি আইটি পার্ক ও আধুনিক পার্কিং সুবিধাসহ নানা পরিকল্পনা ছিল। তবে জমিতে আগে পার্ক থাকায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালের ৬ সেপ্টেম্বর
২ ঘণ্টা আগে