কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভের ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
নিখোঁজ তরুণের নাম মোহাম্মদ সায়েম (২২)। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে সাগরের ঢেউ ও স্রোতের মধ্যে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন, সৈকতকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
৩৮ মিনিট আগে
নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
২ ঘণ্টা আগে
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৬ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৬ ঘণ্টা আগে