কক্সবাজার পৌর নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরোধিতাসহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন–পৌর আওয়ামী লীগের সদস্য ইউচুফ বাবুল ও আলী হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আবদল জলিল, ১২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম দানু, ১ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ, ১ নম্বর ওয়ার্ড ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিট সদস্য জসিম উদ্দিন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহিষ্কৃতরা দলীয় মেয়র পদপ্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৬ ঘণ্টা আগে