কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন কালভার্টে কাজ করার সময় পাহাড় ধসে মাটিচাপায় পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন মো. ইলিয়াছ ও মোহাম্মদ রাকিব। তাঁরা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুর রহমান মজুমদার জানান, দরিয়ানগরে অবস্থিত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। কালভার্টের বেজ কাটার সময় মাটি ধসে পড়ে চাপা পড়েন তিন নির্মাণশ্রমিক। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকেরা মাটি সরিয়ে ইলিয়াছ, রাকিবসহ তিনজনকে উদ্ধার করেন। তাঁদের গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট আবাসিক চিকিৎসা কর্মকর্তা (এরএমও) মোহাম্মদ সোহেল জানান, তিনজন আহত শ্রমিককে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তিরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কালভার্টের কাজ করছিলেন। নিহত শ্রমিকদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে ডিবির অভিযানে শুঁটকি মাছের প্যাকেট থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। আজ বৃহস্পতিবার সকালে যশোর ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর...
৪ মিনিট আগে
শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিরা অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে। আমাদের ধারণা, এটি বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটি কৌশল। তবে তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি...
৮ মিনিট আগে
পুলিশ সদস্যসহ যে কেউ ট্রাফিক আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ট্রাফিক আইন সবার জন্য সমান। সরকারি বা বেসরকারি কোনো পরিচয়ই আইনের ঊর্ধ্বে নয়।
১৯ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হলেও টাকাসহ তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
৩২ মিনিট আগে