কক্সবাজারের ঈদগাঁওয়ের বনে একটি বন্য হাতি শাবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার গর্জনতলী এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানিয়েছে, একদল কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করতে যাওয়ার পথে হাতি শাবকটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের রাজঘাট বিট ও ফুলছড়ি রেঞ্জের লোকজন ঘটনাস্থলে পৌঁছে হাতি শাবকটি উদ্ধার করে।
রাজঘাট বিট কর্মকর্তা শাহ্ আলম জানান, মৃত হাতি শাবকটি পুরুষ জাতের এবং এটির বয়স আনুমানিক দেড় থেকে দুই বছরের মতো হবে। হাতিটির গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এই কর্মকর্তা বলেন, ‘গত দুদিন ধরে অসুস্থ হাতি শাবকটির চিকিৎসা দেওয়া হয়। কিন্তু হাতিটির শারীরিক অবস্থা উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শাবকটি মারা গেছে।’
স্থানীয় বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল উদ্দীন বলেন, ‘বাচ্চা হাতিটি অন্য হাতির আক্রমণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে শারীরিকভাবে দুর্বল ছিল হাতি শাবকটি। যথাসাধ্য চিকিৎসা দিয়েও হাতিটি বাঁচানো যায়নি।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. হুমায়ুন আহমেদ বলেন, হাতি শাবকটি মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন বাংলাদেশ
১ মিনিট আগে
‘শ্রমিক বাঁচাও—আখচাষী বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শিল্প বাঁচাও—দেশ বাঁচাও’ প্রতিপাদ্যে আট দফা দাবিতে আলোচনা সভা করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের (নবেসুমি) শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এই সভা অনুষ্ঠ
৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে দুই দিনের ব্যবধানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এক শিক্ষার্থীকে অজ্ঞান অবস্থায় মোহনগঞ্জ এক্সপ্রেসের খাবারের বগি থেকে উদ্ধার করা হয়। আরেক শিক্ষার্থী চলন্ত সিএনজি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পায়।
৭ মিনিট আগে
রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকা থেকে বাহার উল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর জামাতা শামীম আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
১৬ মিনিট আগে