বুনো হাতি

ঈদগাঁও বনে হাতি শাবকের মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁওয়ের বনে একটি বন্য হাতি শাবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার গর্জনতলী এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

বন্য হাতির তাণ্ডব: ফসল বিনষ্টের অর্ধেক ক্ষতিপূরণও মেলে না
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের প্রান্তিক চাষি আজাহার আলী ধারদেনা করে পাহাড়ি ঢালে ৩০ শতাংশ জমিতে ঝিঙে লাগিয়েছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু সবজি বাজারজাত করার কয়েক দিন আগে এক রাতে বন্য হাতির দল হানা দিয়ে মাড়িয়ে ও খেয়ে পুরো খেত সাবাড় করে ফেলে। তখন জানতে পারেন আবেদন করলে বন বিভাগ থেকে ক্ষতিপূরণ পা

নাইক্ষ্যংছড়ি বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে বিজিবির এক নায়েক সুবেদারের মৃত্যু হয়েছে। মৃত বিজিবি সদস্যের নাম সুবেদার আবদুল মান্নান। তিনি ১১ বিজিবি অধীনস্থ ভালুক খাইয়া বিওপির ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দ গ্রামে।

আশ্রয়ণের ঘরে রাত কাটে হাতির ভয়ে
‘চারজন পোলাপান লইয়া প্রায় দেড় বছর আগে এইহানে আইছি। তহন টিনের বেড়ার ঘরটাই শুধু পাইছিলাম। পরে সমিতি থাইক্কা ১০ হাজার টাকা ঋণ কইরা ঘরে কোমর পর্যন্ত মাটি কাটাইছি। ঘরের সামনে কারেন্টের খুঁটি থাকলেও আমগো ঘরে লাইন নাই। একটিমাত্র টিউবওয়েলেও পানি থাহে না। কষ্ট কইরা দিন পার করলেও রাত কাটাই আত্তির (হাতি) ভয়ে।




