কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের স্থানীয় একটি মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের পাহাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশ্যারঘোনা নাগপঞ্চমী মন্দিরের সেবায়েত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার ফুলতলা গ্রামের গোপাল দাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত রোববার রাত ৯টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি নয়ন দাশকে খুরুশকুল এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাঁকে না পেয়ে সোমবার রাতে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ বুধবার দুপুরে স্থানীয়রা মন্দিরের পূর্ব পাশের দুর্গম পাহাড়ি এলাকায় নয়ন দাশের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নয়ন দাশের লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১৬ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
১৯ মিনিট আগে
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে