
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আজ সকালে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে মিয়ানমারে সংঘর্ষের মুখে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর ৫৩ সদস্য এবং এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান (১২)। সে লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের মেয়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিশুটি এখনো জীবিত রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।’ এ ছাড়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

শিশু গুলিবিদ্ধের খবরে লম্বাবিল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কের লম্বাবিল ও টেচ্ছাবিজ্র এলাকায় সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে চলা সশস্ত্র সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষ চলছে। প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসা ৫২ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এই আটকের তথ্য নিশ্চিত করেন।
সংশোধনী: এর আগে শিশুটির মৃত্যুর কথা জানিয়েছিল পুলিশ। পরে জানায়, শিশুটি জীবিত আছে।

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৪ মিনিট আগে
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১০ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাঁক ও শ্রবণপ্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আঙুল আওয়াল ওরফে রবেন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ...
১৬ মিনিট আগে
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, মাইকেল মালিবাগের কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করতেন। শুক্রবার প্রতিষ্ঠানটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। আজ শনিবার তাঁর নিজ দেশে ফেরার কথা ছিল।
১৯ মিনিট আগে